আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটে প্রথম মৃত্যু

সিলেটে প্রথম মৃত্যু

সিলেটে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এটিই ডেঙ্গুতে বিভাগে প্রথম মৃত্যু। গত ৯ সেপ্টেম্বর এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। তবে বিষয়টি গোপন ছিল। সোমবার (১৮ সেপ্টেম্বর) পরিসংখ্যানবিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি জানাজানি হয়।

মৃত দুর্গেশ্বরী (৬০) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলের দুর্গেশ্বরী (৬০) নামের এক নারী গত ৬ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে ১ হাজার ১২৩ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে এক জনের।

 

নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ একজন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল একজন চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।

ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৭ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজারে ৩ ভর্তি রয়েছেন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফনি ভূষণ সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে ফেব্রুয়ারি-মার্চে ডেঙ্গু রোগী না থাকলেও এপ্রিলে এক জন ও মে মাসে এক জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন। গত আগস্ট মাসে ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। গত মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৭ জন। আর ৯ সেপ্টেম্বর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন প্রথম একজন ডেঙ্গু রোগে মৃত্য হয়। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ১৭০ জন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত