আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শিক্ষা ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হয়েছেঃ বিমান প্রতিমন্ত্রী

শিক্ষা ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হয়েছেঃ বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, মানুষ এখন শহরের চেয়ে গ্রামে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। গ্রামে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিল্পায়ন, নারী কর্মসংস্থান, শিক্ষা ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হয়েছে। আজ গ্রামে বসে বিশ্বের যে কোন প্রান্তে যোগাযোগ করা খুবই সহজ হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে হালুয়াপাড়া ও গোপালপুর গ্রামে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় গ্রামবাসী আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, যাদের ঘর ছিল না সরকার সে সব গৃহহীন মানুষকে সরকারি খরচে ঘর তৈরি করে দিয়েছে। মানুষের আয়ের সক্ষমতা ও কাজের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল তা আজ সফল হয়েছে। বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে সকল ষড়যন্ত্র পেছনে ফেলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, আগামী জানুয়ারি মাসে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ বিএনপির সঙ্গে নেই। আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না এলে এ দলটি অস্তিত্ব সংকটে পড়বে। সরকার দেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগ সভাপতি ফার”ক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, ইউপি সদস্য মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল আহাদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত