আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে: মানিক এমপি

সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে: মানিক এমপি

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গণবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে, তা আর কখনো হয়নি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরপুর, যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে।

গতকাল মঙ্গলবার সকালে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে প্রায় ১ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে শিবনগর (কটিরমারখাল) হতে বাংলাবাজার রাস্তার কাজের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ।

ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, শিবনগর এলাকারবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান জুসেফ, অলিউর রহমান রুবেল, আব্দুল মতিন মেম্বার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আল মাছুম।

উপস্থিত ছিলেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, ছাতক প্রেসক্লাবের সহসভাপতি বদর উদ্দিন আহমদ, উপজেলা ইঞ্জিনিয়ার আফছর আহমদ, আওয়ামী লীগ নেতা কাওছার আহমদ, আওয়ামী লীগ নেতা শামিম আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কৃপেশ চন্দ, এনামুল হক এনাম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মুস্তাকিম রায়হান, জেলা ছাত্রলীগ নেতা পাপলু মিয়া, শ্রমিকলীগ নেতা আশিক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, বলরাম দে, আতিক মিয়া, যুবলীগ নেতা চন্দন আহমদ, মেম্বার আবু তাহের, আঙ্গুর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফসুস মিয়া, আজিজুর রহমান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত