আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

সিলেটের আতাউল করিম সেলিম পেলেন মুজিব শিল্প পুরস্কার

সিলেটের আতাউল করিম সেলিম পেলেন মুজিব শিল্প পুরস্কার

বাংলাদেশে বেসরকারীখাতে শিল্পস্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ১২টি শিল্প প্রতিষ্ঠানকে শিল্পমন্ত্রণালয় থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পপুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে।

যে বারো প্রতিষ্ঠানের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়েছে- তার মধ্যে মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঢাকার আশুলিয়ার বেলমা এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিলেটের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম মার্চেন্ট।

গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন এ কে এম আতাউল করিম।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম।

গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড ছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পাড়াগাঁও (বড়চালা), ভালুকা ময়মনসিংহের রানার অটোমোবাইলস লিমিটেড, ঢাকা গাজীপুরের জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, ফৌজদারহাট শিল্প এলাকা চট্টগ্রামের বিএসআরএম স্টিলস লিমিটেড, মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- প্রেমবাগ, অভয়নগর যশোরের নিতা কোম্পানী লিমিটেড, পূর্ব ভাওয়াল মির্জাপুর গাজীপুরের নোমান টেরিটা ওয়েলমিলস লিমিটেড, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ভাটপাড়া, পাঁচদোনা নরসিংদীর হযরত আমানতশাহ স্পিনিং মিলস লিমিটেড, নন্দখালী, হেমায়েতপুর সাভারের তেতুলঝোড়া সিংগাইর রোডের বসুমতি ডিষ্ট্রিবিউশন লিমিটেড, এনএসসি টাওয়ার লেভেল-৯ ও ৪, ৬২/৩ পুরানা পল্টনের টেকনো মিডিয়া লিমিটেড, মাইক্রো শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেলমা, আশুলিয়া ঢাকার গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কুটির শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচদোনা, ভাটপাড়া নরসিংদীর সামসুন্নাহার টেক্সটাইল মিলস্, হাইটেক শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে- চন্দ্র, কালিয়াকৈর গাজীপুরের ওয়ালটনহাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রামারবাগ, কুতুবপুর ফতুল্লাহ নারায়ণগঞ্জের সুপার স্টার ইলেক্টিক্যাল এক্সেসরিজ লিমিটেড।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পপুরস্কার প্রাপ্ত প্রত্যেককে নগদ অর্থ এবং সম্মাননা স্বরূপ স্বর্ণ ট্রফি প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে শিল্পমন্ত্রণালয় থেকে সিআইপি পদমর্যাদা হিসেবে দেয়া হবে একটি করে পরিচয়পত্র। যা মেয়াদকাল পর্যন্ত সচিবালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র হিসেবেই গণ্য হবে।
বিভিন্নজাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় তাঁরা আমন্ত্রণ পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা দেয়াসহ সরকার কর্তৃক তাদেরকে শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।

প্রসঙ্গত, যে বারোটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হলো তার মধ্যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হিসেবে গণ্য হয়েছেন গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্ণধার এ কে এম আতাউল করিম। এর আগেও দুইবার দেশসেরা করদাতা এবং ছয়বার সিলেট বিভাগের মধ্যে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তিনি।
সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুবকর মার্চেন্ট ও জাহানারা বকর এর একমাত্র পুত্র এ কে এম আতাউল করিম সবার দোয়া কামনা করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত