আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বাংলাদেশ ও ভারত একে অপরের উন্নয়ন অংশীদার

বাংলাদেশ ও ভারত একে অপরের উন্নয়ন অংশীদার

সিলেট-শিলচর উৎসবের ২য় রাউন্ডের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপণী ঘোষণা করা হয়।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সংসদ সদস্য পঙ্কজ নাথের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। ইন্ডিয়া ফাউন্ডেশনের ফেলো রামি নিরঞ্জন দেসাই ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবে বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারত শুধুমাত্র ভালো বন্ধু এবং প্রতিবেশী নয়, বাংলাদেশ ও ভারত একে অপরের উন্নয়ন অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের মাধ্যমে অঞ্চলের জনসাধারণের জীবন মানের পরিবর্তন আনবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে মানসিক বন্ধন এবং মানুষে মানুষে যোগাযোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বড় মূল্যবান বিষয়।

বক্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার সিলেট-শিলচর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই উৎসবের লক্ষ্য হলো সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে যোগাযোগকে উন্নীত করা, যা সিলেট এবং শিলচর শহরকে সংযুক্ত করে।

উল্লেখ্য, সিলেট-শিলচর উৎসবের প্রথম সংস্করণ ২০২২ সালে ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত আসামের শিলচরে অনুষ্ঠিত হয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত