আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক আবু হানিফ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

দিরাই প্রেসক্লাব-এর উদ্যোগে গত শুক্রবার বেলা ২টার দিকে পৌর সদরের থানা পয়েন্টস্থ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সিলেটের ডাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সহ সভাপতি সোয়েব হাসান, সাংবাদিক বকুল আহমেদ প্রমুখ।

উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, শান্ত কুমার দাস, হিল্লোল পুরকায়স্থ, রুকুনুজ্জামান জুহুরী, আমির হোসেন, জীবনস‚ত্রধর, বদরুজ্জামান বদরুল, মহিবুর,আক্তার সাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে দিরাইয়ের আলোচিত ট্রিপল মার্ডার মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উজ্জল মিয়া ও তার বাহিনীর হাতে সন্ত্রাসী হামলার শিকার হন দিরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী। এর পরদিন বুধবার সাংবাদিক আবু হানিফ সাবেক মেয়র মোশাররফ মিয়ার দুই পুত্র ট্রিপল হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামী উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়াসহ ১০ জনকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ট্রিপল হত্যা মামলার ঘটনায় আদালতে হাজির হতে গেলে সাংবাদিক আবু হানিফের উপর হামলার ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়াকে গ্রেফতার দেখানো হয়।

জানা গেছে, পৌর শহরের দাউদপুর গ্রামে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে আহত সাংবাদিককে প্রথমে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়, এরপর কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সাংবাদিক আবু হানিফ চৌধুরী জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিরাই-শাল্লা উপজেলা প্রতিনিধি। এর আগে ২০১৮ সালে উজ্জ্বল ও তার বাহিনীর হাতে হামলার শিকার হন নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার সাংবাদিক ইমরান হোসাইন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত