আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নগরজুড়ে কয়েক দিন ধরে তীব্র যানজট

নগরজুড়ে কয়েক দিন ধরে তীব্র যানজট

নগরজুড়ে কয়েক দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে। প্রতিদিনই সকাল, দুপুর ও বিকেলে যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। এ যেন যানজটের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই সোবহানীঘাট, উপশহর মেন্দিবাগ এলাকায় যানজট ভয়াবহ রূপ নেয়। এসব এলাকায় যানজটে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে পড়ে।

এদিকে নগরে যানজট সৃষ্টির জন্য ছয়টি কারণকে চিহ্নিত করেছে ট্রাফিক বিভাগ ও সিটি কর্তৃপক্ষ। যানজটের কারণগুলো হচ্ছে- অপ্রশস্ত রাস্তাঘাট, ফুটপাত দখল, অবৈধ রিকশা ও ব্যাটারিচালিত তিন চাকার গাড়ির অবাধে চলাচল, নগরের ভেতরের সরকারী ও বেসরকারী স্কুল-কলেজগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকা, অবৈধ গাড়ীর স্ট্যান্ড এবং ট্রাফিক আইন মেনে না চলা।

গতকাল বুধবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সোবহানীঘাট থেকে মেন্দিবাগ ও হুমায়ুন রশীদ চত্বর, জেল রোড থেকে পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার থেকে চৌহাট্টা মোড়, মিরবক্সটুলা থেকে চৌহাট্টা মোড়, আম্বরখানা থেকে চৌহাট্টা মোড়, রিকাবীবাজার থেকে লামাবাজার, বন্দরবাজার, কালিঘাট ও মহাজনপট্টি এলাকা, বন্দরবাজার থেকে তালতলা, কাজিরবাজার, আম্বরখানা থেকে মিয়া ফাজিলচিস্ত, নাইওরপুল থেকে মিরাবাজার ও শিবগঞ্জ এলাকা বেলা ১১টার পর থেকে থেমে থেমে তীব্র যানজট ছিল।

নগরবাসীর অভিযোগ, অতীতে নগরে যানজট হলেও সহজেই এ থেকে মুক্তি পাওয়া যেত। এখন একবার যানজটে পড়লে আধা ঘণ্টার আগে মুক্তি মেলে না। যানজটের অন্যতম কারণ হলো যত্রতত্র পার্কিং, অপরিকল্পিতভাবে রিকশা, সিএনজি চলাচল ও রাস্তা পাশে অবৈধ গাড়ির স্ট্যান্ড।

জানা যায়, নগরের অন্তত ৫০ স্থানে রাস্তায় মাইক্রোবাস, অটোরিকশা ও ট্রাক স্ট্যান্ড গড়ে তুলেছে পরিবহন শ্রমিকরা। এসব স্ট্যান্ডের কোনো অনুমতি নেই সিটি কর্পোরেশনের। বলতে গেলে কেবল গায়ের জোরেই পরিবহন শ্রমিকর এসব স্ট্যান্ড গড়ে তুলেছেন। প্রশাসনের পক্ষ থেকে অ্যাকশনে গেলে তারা ধর্মঘটের হুমকি দেয়। ফলে প্রশাসন তাদের কাছে অসহায় হয়ে পড়ে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, ট্রাফিক পুলিশ আন্তরিকভাবে যানজট নিরসনে কাজ করছে। প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বেড়ে চললেও অপ্রশস্ত রাস্তাঘাট বড় না করায় যানজট নিরসন করা সহজ হচ্ছে না। বেশিরভাগ বিপণিবিতানে পার্কিং ব্যবস্থা না থাকা, ফুটপাত বেদখল এবং খোঁড়াখুঁড়ি করে রাস্তা ফেলে রাখার কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তায় যানবাহন যত্রতত্র দাঁড় করিয়ে যেন যাত্রী ওঠানামা করতে না পারে, তা কঠোরভাবে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত