আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে

সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে মহানগরীর সার্বজনীন ৭৬টি পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রামকৃঞ্চ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, পূজা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, এডভোকেট কিশোর কুমার কর, সুদিপ দেব, মলয় পুরকায়স্থ, কাউন্সিলর বিক্রম কর স¤্রাট, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সহসভাপতি পিযুষ কান্তি দে, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শহীদ চৌধুরী, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিক, মহানগর ছাত্র ঐক্যের আহবায়ক রকি দেব, সাংবাদিক শংকর দেব, সজল ঘোষসহ ৭৬ টি পূজা মন্ডপের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ মহানগর ও ৬ টি থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, নানা জাতি ধর্মের মানুষের একত্র বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে। আমরা ঈদ উৎসব করি, পূজা উৎসব করি, এসব করি আমরা বাঙালি হিসেবে, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। ধর্মের কারণে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই ।

নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাংলাদেশে সকল ধর্মাবলম্বীদের কাছে তাঁর নিজ নিজ ধর্মের অধিকার সমুন্নত আছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত