আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

অভিষেক হল আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির

অভিষেক হল আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির

আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটি (জি-ব্লক, এইচ-ব্লক, আই-ব্লক, জে-ব্লক, মেইন রোড) এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় আই ব্লক মার্কেট সংলগ্ন মাঠে আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আই বøক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাহেল আহমদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিসিকের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম। অতিথির বক্তব্য রাখেন উপশহর কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল কুদ্দুস, উপদেষ্টা তোফায়েল আহমদ, সহ সভাপতি মনজুর আহমদ চৌধুরী লিটন, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুহেল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ শিব্বির আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি ছাব্বির আহমদ।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, জি ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা এমদাদুল মারজান, এডভোকেট জাফল ইমরান তারেক, রফিকুল বারী রোম্মান, মোস্তাফিজুর রহমান নওশাদ, হুমায়ুন রশিদ সুমন, উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন রুবেল, সুহেল আহমদ, আহমদ আল ফয়ছল, মো. আব্দুল জলিল, ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক আশু তোষ বৈষ্ণব, প্রকাশনা সম্পাদক জুনায়েদ ইকবাল জিহান, দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ, ধর্ম সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সমাজসেবা সম্পাদক কামরান আহমদ, নির্বাহী সদস্য আফজল আহমদ চৌধুরী, সোহরাব আলী, মুজিবুর রহমান চৌধুরী, আমির আলী, ওয়ালীদ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুছ খান, রশিদ আহমদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত