আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারত-বাংলাদেশের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে

ভারত-বাংলাদেশের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে

ভারতীয় হাই কমিশন, সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, উৎসবের মধ্য দিয়ে সকলেরই আনন্দ হয়। একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। ভারত এবং বাংলাদেশের মধ্যেও তেমনি একটি গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের মাধ্যমেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে। দুর্গোৎসব আনন্দের মধ্যে দিয়েই পালন করা হচ্ছে। আনন্দের মধ্যেই সবসময় আমরা যেন মিলেমিশে থাকতে পারি সেই দিকেই সবাইকে লক্ষ্য রাখতে হবে।

গতকাল রোববার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গালস্থ চৈতালী সংঘ পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন। এসময় সাথে ছিলেন তার সহধর্মিণী নিতা জয়সওয়াল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের সভাপতি এডভোকেট অশোক কর, সহসভাপতি মদন মোহন কর্মকার, গৌতম বণিক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সম্পাদক নির্মল রায় রাজা, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর বিক্রম কর স¤্রাট, প্রতিষ্ঠাকালীন সদস্য রণবীর চক্রবর্তী, উপদেষ্টা মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, অর্থ উপ পরিষদের আহবায়ক পংকজ দাস, যুগ্ম আহবায়ক কিশোর চক্রবর্তী, কেশব সেন, জোনাকী চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত