আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ ৭ দিন ধরে

বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ ৭ দিন ধরে

টানা ৭ দিন ধরে রয়েছে সিলেটের কুমারগাঁও ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কেন্দ্রটির সংশ্লিষ্টরা বলছেন, জিপিএসবি ফিল্ডার পরিবর্তনের কাজ চলছে। এ জন্য এটি বন্ধ রয়েছে।

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র একটি সূত্র জানায়, গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটির জন্য কেন্দ্রটি কয়েকদিন বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (কাল) থেকে চালু হয়েছে। আজ শুক্রবার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ১১টা ৪৬ মিনিট থেকে জিপিএসবি ফিল্ডার পরিবর্তনের জন্য কেন্দ্রটি বন্ধ করা হয়। ওই দিন কাজ শেষে কেন্দ্রটি ফের চালুর জন্য প্রস্তুত করা হয়। কিন্তু গ্যাস-সংকট থাকায়, সেটি বন্ধ রাখা হয়েছে। এই কেন্দ্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১৯০ থেকে ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। এদিকে টানা ৭ দিন বন্ধ থাকায় হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা চলাকালে জাতীয় গ্রিড থেকে সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তখন দিনে রাতে একাধিকবার লোডশেডিং করতে হয়েছে। মঙ্গলবার শেষ হয়েছে দুর্গোৎসব। বুধবার থেকে সিলেটে থেমে থেমে লোডশেডিং হচ্ছে।

পিডিবি সূত্র জানায়, সিলেট অঞ্চলে ২ শিফটে প্রায় দৈনিক ৬২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে এখন গরম কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা ১০০ মেগাওয়াটের মতো কমে এখন ৫২০ মেগাওয়াটে চলে আসছে। আর নতুন ফিল্ডার লাগানোয় ২২৫ মেগাওয়াট কেন্দ্রটি এখন ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জারজিসুর রহমান রনি বৃহস্পতিবার রাতে দৈনিক জালালাবাদকে বলেন- যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে কেন্দ্রটি কিছুদিন বন্ধ ছিল। এখন যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস সংকট দূর হয়েছে। কেন্দ্রটি ফের চালু হলেও এখনো উৎপাদনে যেতে পারেনি। আজ শুক্রবার নাগাদ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত