আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এদেশে অগ্নিসন্ত্রাসের সূচনা করেছিলো বিএনপি-জামাত

এদেশে অগ্নিসন্ত্রাসের সূচনা করেছিলো বিএনপি-জামাত

সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বলেছেন, বিএনপি-জামায়াত এদেশে যে অগ্নি সন্ত্রাসের সুচনা করেছিলো তা থেকে তা এখনো বের হতে পারেনি। তারা বার বার তাদের আপন চেহারা দেশবাসীর কাছে প্রকাশ করছে। অপরদিকে আওয়ামী লীগ এদেশে উন্নয়নের রাজনীতি করে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশবাসীকে নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করে দিচ্ছেন। তখন তারা সেটা সহ্য করতে না পেরে আগুন নিয়ে খেলায় মেতে উঠেছে।

বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির শনিবার (২৮ অক্টোবর) দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদ এবং কেন্দ্রের নির্দেশনায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আওতায় সিলেটের কানাইঘাট উপজেলা যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, যুবলীগ কখনো অগ্নি সন্ত্রাস, অপরাজনীতিতে বিশ্বাস করে না। যখনই যে কেউ মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে তখন যুবলীগ তা প্রতিহত করেছে। ভবিষ্যতেও যুবলীগ মাঠে থেকে অগ্নি-সন্ত্রাসের মোকাবেলা করবে।তিনি বলেন,২৮ অক্টোবর ঢাকায় বিএনপির আসল রুপ দেখেছে। তারা তাদের পুরনো রুপে ফিরে গিছে। একজন নিরপরাদ পুলিশ সদস্যকে পিঠিঢে নির্মম ভাবে হত্যা করেছে। ২৯ অক্টোবর হরতালে যাতে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য যুবলীগের সকল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি হাসান আহমদ, মনোজ কাপালী মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সুজেল আহমদ তালুকদার, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ সুমন, উপ দপ্তর সম্পাদক মনিরুল হক পিনু, সহ-সম্পাদক শাহিদুর রহমান সাহেদ, সদস্য হামজা হেলাল, মো.সাইদুল ইসলাম,কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম মাহবুবুল আম্বিয়া,গোলাম কিবরিয়া রাসেল ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত