আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আওয়ামীলীগের অবস্থান কর্মসূচী পালন

আওয়ামীলীগের অবস্থান কর্মসূচী পালন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বলেছেন, আমাদের সুনামগঞ্জ একটি শান্তির শহর, আমরা চাইনা এই শান্তির শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হউক। নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিবেশ ঘোলা করতে এবং দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে রাজপথে থেকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, সুনামগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে মাঠে নামতে চাইলে একবার নয়, দুই বার নয়, একশত বার চিন্তা ভাবনা করতে হবে। জামাত বিএনপি যেভাবে বলছে, বাংলাদেশ দখল করে নিবে, বাংলাদেশ অচল করে দিবে, আপনারা আমাদের সুনামগঞ্জের দিকে তাকান সুনামগঞ্জের কোনো কিছু কি তারা বন্ধ করতে পেরেছে?

কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যানবাহন চলাচল কি বন্ধ রয়েছে? শনিবার বেলা ১১ ঘটিকায় জেলা আওয়ামী লীগের আয়োজনে রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র নাদের বখ্ত, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজ্বী আবুল কালাম, জেলা আ.লীগের সদস্য অমল কান্তি কর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য মো. শাহারুল ইসলাম আফজল, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, কর্মী পাভেল আহমদ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জুবায়ের হোসেন অপু, ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত