আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সিলেটে হরতালবিরোধী আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

সিলেটে হরতালবিরোধী আওয়ামী লীগের  ‘শান্তি সমাবেশ’

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, তা তারা আজ আবারও প্রমাণ করেছে। তারা মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণ করে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে, আরও কয়েকজনকে আহত করেছে। তারপর আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। সিলেটবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রবিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর সুরমা পয়েন্টে হরতাল বিরোধী শান্তি সমাবেশে বক্তব্যদানকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা আজকের হরতাল বাংলাদেশের মানুষ মানে না, সাধারণ মানুষ এটার সাথে সম্পৃক্ততা নাই। দুয়েকটি জায়গায় মানুষকে ভীতি ছড়ানোর জন্য চেষ্টা করছে। হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, হরতাল ও বিএনপি- জামাআতের বিরুদ্ধে মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ এরকম সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। বিএনপি-জামায়াত এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা সেটা প্রতিহত করবো। এদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি মানুষের জান-মালের যারা ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করতে সিলেটবাসীর প্রতি আহ্বাান জানান।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত