আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

একদিনে পিয়াজের দাম দ্বিগুণ

একদিনে পিয়াজের দাম দ্বিগুণ

সিলেটের বিশ্বনাথে ২৪ ঘণ্টার ব্যবধানে পিয়াজের দাম দ্বিগুণ হয়েছে। গত দিন যে পিয়াজ খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ টাকা, রবিবার বিকেলে সেটির দাম হয়েছে ১২০ টাকা।

রবিবার বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। হরতালের আগের দিন থেকে পিয়াজের দাম বৃদ্ধি। পিয়াজ সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা।

পৌরশহরে পিয়াজ কিনতে আসা ক্রেতা জাহিদ হাসান আজাদ বলেন, গতকালও (শনিবার) যে পিয়াজ কিনেছি ৬০-৭০ টাকা কেজিতে, আজ (রবিবার) গিয়ে দেখি তা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ধারাবাহিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কেটে অবৈধ মুনাফা করছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত পিয়াজ না থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের বেশি দামে কিনে স্বল্প মুনাফায় বিক্রি করতে হচ্ছে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বিষয়টি আমি জেনেছি। বাজার পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত