আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সবসময় কাজ করে যাবো নগর উন্নয়নে : মেয়র আরিফ

সবসময় কাজ করে যাবো নগর উন্নয়নে : মেয়র আরিফ

দুই মেয়াদ মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে যেটুকু সফলতা এসেছে তা প্রিয় সিলেটবাসীকে উৎসর্গ করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।বুধবার দুপুরে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা এসোসিয়েশন ও কর্মচারি সংসদের দেয়া বিদায় সংবর্ধনায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিগত সময়ে সিসিকের যে সকল অর্জন দেশ বিদেশে প্রসংশিত হয়েছিলো, সেসব অর্জনে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, সকল বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য।

তিনি বলেন, দ্রুত ও কম সময়ে নগারিক সেবা প্রদান, সিসিকে ই-নথি কার্যক্রম বাস্তবায়ন, প্রযুক্তির ব্যবহার, নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পসমূহ সফলভাবে সম্পন্ন করা, এমনকি দূর্যোগকালীন সময়ে নাগরিকদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের সাথে সিসিকের সকল পর্যায়ে কর্মকর্তা-কর্মচারিরা কুন্ঠাবোধ করেননি। মেয়াদকালে আপনাদের মতো দক্ষ, পরিশ্রমি ও মেধাবী কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্বশীলতায় কিছুটা হলেও সিলেটবাসীর জন্য করে যেতে পেরেছি।

নগর উন্নয়নে বাস্তবায়ন করা প্রকল্প সমূহ সফলভাবে সম্পন্ন করায় সিলেট নগরবাসির আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল হক চৌধুরী।বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, কর্মকর্তা এসোসিয়েশন ও কর্মচারি সংসদের সকল সদস্যবৃন্দ এবং সিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত