আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার

উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার

সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষিসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে।

বিশেষ করে সমাজের অসহায় মানুষের কল্যাণে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন শেখ হাসিনা। দিরাই মদনপুর হতে শাল্লা সড়কের উন্নয়নে সরকারের বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে আমাদের ঢাকার সাথে যোগাযোগ অনেকটা সহজ হবে। তিনি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন সরকার। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

গতকাল সোমবার দিরাই সরকারি বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সরকারের সুরক্ষা কর্মসূচির উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড জয়া সেনগুপ্তা এমপি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান পরিতোষ রায়, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত