আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রশিক্ষণের বিকল্প নেই স্মার্ট বাংলাদেশ গড়তে : ড. জয়া সেনগুপ্তা

প্রশিক্ষণের বিকল্প নেই স্মার্ট বাংলাদেশ গড়তে : ড. জয়া সেনগুপ্তা

দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, দেশের মূল চালিকা শক্তি হচ্ছে যুবসমাজ। যে দেশের যুব সমাজ যতো দক্ষ, কর্মঠ, প্রশিক্ষণ প্রাপ্ত সে দেশ ততো উন্নত ।

বুধবার (১ নভেম্বর) দিরাই উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় যুবদিবস উপলক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের যুবসমাজকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। আজকের সভায় প্রশিক্ষন প্রাপ্ত যুব যুবতীদের অংশগ্রহণ তারই বাস্তব উদাহরণ ।

তিনি নারী সমাজের ব্যাপক উপস্থিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এক সময় নারীরা শুধু ঘরের কাজ করতো, সে সময় আর নেই, আগের চেয়ে তারা তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন। তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজের ভাগ্যের উন্নয়ন, পরিবারের উন্নয়নে ভূমিকা রাখছে।

তিনি তাঁর স্বামী প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর কারণেই আমি এতোদুর এগিয়ে আসতে পেরেছি। সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন দিরাই শাল্লার মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেছিলেন। তার উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আমি আমার দল আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ করে বলেন, আপনারা আর পিছিয়ে নেই, এখান থেকেই মন্ত্রী এমপিসহ গুনিজনের জন্ম হবে এ আমার বিশ্বাস । আপনারা যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন, সে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে নিবেদিত করবেন। কারণ স্মার্ট ও সুখী সম্মৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা পারমিতা দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস।

উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহির রায়হান, দিরাই প্রেসক্লাবের অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, সদস্য রুকনুজ্জামান জহুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ। সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদপত্র যুব ঋন চেক তুলে দেন অতিথিরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত