আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই: মন্ত্রী ইমরান

আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই: মন্ত্রী ইমরান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে ও দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, বাড়ি-গাড়ি বড় সম্পদ নয়, সন্তানের সুশিক্ষার জন্য বিনিয়োগ করার চেয়ে ভাল কিছু হতে পারে না।

শনিবার (৪ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল ফাজিল মাদরাসায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাদরাসার সীমানা প্রাচীরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘এখনকার যুগে বাস করে তোমরা যদি কোনো ডিজিটাল যন্ত্র ব্যবহার করতে না পারো, তবে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রচলিত শিক্ষা প্রতিনিয়তই বদলাচ্ছে। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাগুজে বইকে বিদায় করে ডিজিটাল মাধ্যমে তোমাদের শিক্ষাব্যবস্থা চালু হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার প্রসারে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন অনুসরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের যে ভূমিকা, এই ভূমিকা অনন্য-অসাধারণ উল্লেখ করে অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিনিয়োগ করুন সন্তানদের পেছনে। সন্তানদের শিক্ষিত করুন। এটাই হবে দেশ ও নিজের জন্য বড় বিনিয়োগ।’

পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বারহাল ফাজিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম করিম শামীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, ইমরান আহমদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, বারহাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, আলীরগাঁও উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউসুফ আলী, প্রধান শিক্ষক, সিতাংশু মোহন দে, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ, বারহাল ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাত, কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুশতাক আহমদ, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, একদিনে মন্ত্রী ইমরান আহমদ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন এবং সমবায় দিবস ও উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত