আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নৌকার মনোনয়ন চান আবুল কালাম চৌধুরী

নৌকার মনোনয়ন চান আবুল কালাম চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চান যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চারখাই বাজারে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশের দুজন স্বপ্নদ্রষ্টা হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। পদ্মাসেতু, কর্নফূলী টানেল, মেট্রোরেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন করেছেন যা বিগত দিন বিএনপি জামাত সরকার কল্পনা করতে পারেনি। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন দেশকে ডিজিটাল বাংলাদেশ করবেন তা তিনি করেছেন। এবার তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে হবে।

তিনি আরো বলেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমায় মনোনয়ন দেন তাহলে আমি সবার সহযোগী চাই৷ আর আমাকে না দিয়ে যদি অন্য কোন যোগ্য প্রার্থী দেন আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবো।

সভায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন ও চারখাই ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, চারখাই বাজার বনিক সমিতির সভাপতি মুফিকুল ইসলাম হাছনু, বিয়ানীবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, চারখাই ইউনিয়ন যুবলীগ নেতা সুহেল চৌধুরী।

সভায় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত