আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আগামী প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তাদের মেধাকে বিকশিত করতে হবে

আগামী প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তাদের মেধাকে বিকশিত করতে হবে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে আইসিটিতে দক্ষ করে গড়ে তুলতে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জকে পৃথকভাবে সিলিকন ভ্যালীর মতো একটি আইসিটি শহর গড়ার স্বপ্ন দেখেন সিলেট-০৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, আগামী প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তাদের মেধাকে বিকশিত করতে হবে।

শনিবার বিকাল তিনটায় পৌরশহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে উপস্থিত জনতার সামনে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়নের রূপকল্প উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেলে শেওলা স্থল বন্দরকে ঘিরে বাণিজ্যিক প্রসার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিয়ানীবাজার-গোলাপগঞ্জের নদী ভাঙগন কবলিত এলাকার নদী ভাঙ্গনের শিকার গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের আশ্রয়ের ব্যবস্থা করবেন।

আওয়ামী লীগের কর্মী হিসাবে বৃহৎ পরিসরে কাজ করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-০৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন তিনি। দল তাকে বিবেচনা করুক বা না করুক তিনি দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে আছেন এবং আগামীতেও থাকবেন বলে অঙ্গীকার করেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে ফুলেল অভ্যর্থনা জানান সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে মটর শোভাযাত্রাসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আসেন এবং দুই উপজেলায় পৃথক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

পৃথক এসব পথসভা ও মতবিনিময় সভায় ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর সাথে তার অনুসারীবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত