আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

শেখ হাসিনা সরকারের আমলে আমার হাত দিয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে

শেখ হাসিনা সরকারের আমলে আমার হাত দিয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে

জাতীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘আপনারা আমাকে পাঁচ বার জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। আপনারদের ভালোবাসার ঋণ কখনো শোধ করার মতো নয়। আমিও আমার সব আরাম আয়েশ ত্যাগ করে বিগত বন্যা, করোনাকালীন সময়, আপনাদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছি। আমার জীবনের বাকি সময়টুকু আপনাদের পাশে থাকতে চাই।’

তিনি বলেন, ‘বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ছাতক দোয়ারাবাজারবাসী ছিল উন্নয়ন বঞ্চিত। ২টি টেকনিক্যাল কলেজসহ ১৯ টি কলেজ ও ৫৪ টি হাইস্কুল প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তিসহ ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে আমার হাত দিয়ে।’ তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, ‘দেশে অরাজকতা সৃষ্টি করে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগসহ নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

এমপি মানিক বলেন, ‘বন্যা পরবর্তী রাস্তাঘাটের উন্নয়ন কাজ চলছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে এবং ছাতক দোয়ারা বাজারের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহবান জানান।

গত শনিবার বিকালে ছাতকের আল ইখওয়ান বালিকা দাখিল মাদ্রাসা শরিষপুর এমপিওভুক্ত হওয়ায় তাকে দেওয়া এক সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, দোলার বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া,সাবেক সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ, শামীম আহমদ, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, দপ্তর সম্পাদক আবু তাহের, সাহিত্য সম্পাদক আব্দুল্লা আল মামুন, ছাত্রলীগ নেতা দ্বীনুল ইসলাম শ্যামল প্রমুখ। মুহিবুর রহমান মানিক এমপি আরো বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ছাতক দোয়ারায় হাজারো কোটি টাকার উন্নয়ন হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত