আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গ্যাস লাইন ফেটে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস লাইন ফেটে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ

সিলেটের মেজর টিলায় জালালাবাদ গ্যাসের সঞ্চালন লাইন ফেটে নগরীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকালে সিলেট সিটি করপোরেশনের পানির লাইন স্থাপন কাজের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

জানা যায়, বিকাল সোয়া ৩টার দিকে মহানগরের মেজরটিলায় সিলেট-তামাবিল সড়কের পাশে সিলেট সিটি করপোরেশনের পানির লাইনের কাজ করার সময় গ্যাস সঞ্চালনের পাইপে এক্সেভেটরের আঘাত লাগলে ৩ ইঞ্চি ব্যাসের বিতরণ পাইপ লাইনটি ফেটে যায়। এতে প্রবল বেগে গ্যাস বের হতে থাকলে আশেপাশের লোকজন আতংকিত হয়ে পড়েন।

খবর পেয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর জরুরী বিভাগ তাৎক্ষণিক গিয়ে জায়গাটিকে ঘিরে ফেলেন। এসময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জালালাবাদ গ্যাসের পাইপলাইন শাখার কর্মীরা গ্যাস সঞ্চালন লাইন বন্ধ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

একারণে মহানগরের খাদিম, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকর এলাকায় বিকাল পৌনে ৫টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় সিলেট (পূর্ব)-এর ব্যবস্থাপক শনকর চন্দ্র শর্মা

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন- সিলেট-তামাবিল সড়কে স্থাপিত ৩ ইঞ্চি ব্যাসার্ধের একটি বিতরণ লাইন ফেটে গিয়ে গ্যাস নির্গমন হচ্ছিলো। খবর পেয়ে আমরা জরুরী ভিত্তিতে মেরামত কাজ শুরু করেছি। তবে লাইন মেরামত সম্পন্ন নাহওয়া পর্যন্ত কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কতটা সময় লাগবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, এটা আগেভাগেই বলা যাচ্ছে না, তবে আমাদের পাইপলাইন মেনটেইনেন্স শাখার লোকজন কাজ করছেন ৩ থেকে ৪ ঘন্টার মত সময় লাগতে পারে।

এদিকে, ঘটনার পরেই জালালাবাদ গ্যাসের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত