আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় মাঠ প্রাঙ্গণে উপজেলা পরিষদ কতৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবনির্বাচিত জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে সভায় অন্তত ৫ হাজার উপকারভোগী নারী-পুরুষের সাথে প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের নিয়ে এ মতবিনিময় সভা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মোঃ আনোয়ার হোসেন, এরশাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায় ও আহমদ লস্কর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান প্রমুখ।

এসময় আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার নানাবিধ ভাতা চালু করেছেন। বিএনপি, এরশাদ ও ফখরুদ্দিন সরকারের সময়ে কোন ভাতা দেওয়া হয়নি। শুধুমাত্র আওয়ামীলীগ সরকারের সময়ই বিভিন্ন ভাতা দেওয়া হয়।

তিনি বলেছেন, সরকার যা বলে তা বাস্তবায়ন করে দেখায়। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, রাস্তাঘাট নির্মাণ, স্কুল-কলেজের বহুতল ভবন নির্মাণসহ নানাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কোন সরকার ক্ষমতায় আসবে তা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এসময় উপস্থিত সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ ইউনিয়নে বয়স্ক ভাতা ১০ হাজার ৮’শ ৩৩ জন, বিধবা ভাতা ৪হাজার ৩’শ ২৫ জন, প্রতিবন্ধী ভাতা ৫হাজার ১’শ ৮২ জনসহ অনগ্রসর দলিত ভাতা, অনগ্রসর উপবৃত্তি, ক্ষুদ্র ঋণ খাতে ঘূর্ণায়মান তহবিল, ৬টি জটিল রোগীর অনুদান, স্বেচ্ছাসেবী অনুদান ও হাসপাতালে সমাজসেবার আওতায় গরীব রোগীকে ঔষধ প্রদান যা বার্ষিক প্রায় ২০কোটি টাকা সরকার শুধু ভাতা হিসেবে প্রদান করে আসছে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত