আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

সর্বোচ্চ সদ্ব্যাবহার হবে প্রতিটি টাকার : আনোয়ারুজ্জামান চৌধুরী

সর্বোচ্চ সদ্ব্যাবহার হবে প্রতিটি টাকার : আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তাই বিভিন্ন সময়ে তিনি নগরবাসীর কল্যানে বড়বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ১৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেন।

তিনি নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারী বরাদ্দের প্রত্যেকটি টাকার সর্বোচ্চ সদ্ব্যাবহার করে সিলেটকে একটি আদর্শ নগরী হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

মেয়র আজ রোববার (১২ নভেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ১৪৫৯ কোটি টাকার প্রকল্প একেনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্টিত র‌্যালিপরবর্তী সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

আজ রোববার দুপুর ১২টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নগরভবনের সামনা থেকে র‌্যালিটি বের হয়ে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও নগরবাসীও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি চলাকালে নগরীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নগরবাসী ও পথচারিরা করতালি দিয়ে সিসিককে স্বাগত জানান।সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিসিক’র সিনিয়র কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ।

এসময় তারা প্রধানমন্ত্রীর সহযোগীতায় সিসিক’র নাগরিক সমস্যাগুলো সমাধান ও বসবাসের জন্য একটা আদর্শ নগরী গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত