আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিএনপি-জামায়াত জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে: মানিক এমপি

বিএনপি-জামায়াত জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে: মানিক এমপি

সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শিক্ষার উন্নয়নে কোনো কাজ করেনি। তাদের সময়ে ১৬টি উচ্চবিদ্যালয় ছিল, বর্তমানে ছাতক-দোয়ারাবাজারে ৭০টি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি’র আমলে সরকারি বিদ্যালয়গুলোকে বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিগত ২৩ বছরে ছাতক-দোয়ারাবাজারে ২৯টি কলেজ প্রতিষ্ঠিত করেছে।

গতকাল রোববার দুপুরে ঘিলাছড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ‘বীরমুক্তিযোদ্ধা ডা: আব্দুর রহিম ভবন’ এবং একইদিন সন্ধ্যায় বরইউড়ি বহুমুখী আলিম মাদরাসার নবনির্মিত ‘মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজ মিয়া’ ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুপুরে উপজেলার ঘিলাছড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও আবুল কালাম অনিকের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলার সহকারী শিক্ষা প্রকৌশলী পারভেজ হোসেন, দোয়ারাবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, সিলেট এইডেট হাইস্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, ছাতকের ঝিগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল কুদ্দুস পুলক, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কয়ছর আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান রুবেল, সোনালীচেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, ছাতকের মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বশির আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ঘিলাছড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সানুর মিয়া।

ন্ধ্যায় উপজেলার বরইউড়ি বহুমুখী আলিম মাদরাসা মাঠে প্রতিষ্ঠানের সভাপতি এস এম হাসমত উল্লাহর সভাপতিত্বে ও বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক জসিম মাস্টার, দোয়ারাবাজার সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, আ’লীগ নেতা রমিজ উদ্দিন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত