আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিসিক মেয়রের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিসিক মেয়রের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন সিলেট সিটি করপোারেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

মেয়র হিসাবে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে এটাই আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সাক্ষাতকালে সিসিক দায়িত্বগ্রহণের তৃতীয় দিনেই একেনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪শ’ ৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেয়ায় সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগনের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতিক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। গত ৭ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর গত ৯ নভেম্বর রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একেনেক সভায় সিলেট সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১৪৫৯ কেটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত