আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সভা

প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সভা

লাখাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সভার আয়োজন করে লাখাই উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে আয়োজিত সভা মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি এম এ মতিন, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প এবং কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে বসে দেখার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ২৪ টি মন্ত্রণালয়ের ১৫৭ টি প্রকল্প এবং ৪৬৪৪টি অবকাঠামোর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও ১১টি জেলার ৪৩৯৭ টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন যার মাধ্যমে সারাদেশে ৩২টি জেলার ৩৯৪ টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত