আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

মহাসিং নদীতে সেতুর অনুমোদন

মহাসিং নদীতে সেতুর অনুমোদন

প্রধানমন্ত্রীর স্বপ্ন পদ্মা সেতু আর আমার স্বপ্ন মহাসিং নদীতে ‘পাগলা-কাদিপুর সেতু’। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় বিভিন্ন সভা-সমাবেশে এভাবেই পাগলা-কাদিপুর সেতু নির্মানের ব্যাপারে নিজের স্বপ্নের কথা ব্যক্ত করে আসছিলেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান। এবার নিজের সেই স্বপ্নের বাস্তবায়ন করলেন তিনি।

পশ্চিম পাগলা ইউনিয়নের মহাসিং নদীর ওপর পাগলা-কাদিপুর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেতুটি নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৯৫ লক্ষ বিশ হাজার টাকা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মহাসিং নদীর ওপর ‘পাগলা সেতু’ প্রকল্পের অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।

এর আগে গত বুধবার (২ নভেম্বর) প্রস্তাবিত প্রকল্পটির ওপর পিইসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিকল্পনামন্ত্রী।

এদিকে মহাসিং নদীতে ‘পাগলা সেতু’ নির্মানের অনুমোদন দেওয়ায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, মহাসিং নদীতে পাগলা সেতু নির্মান প্রকল্পের অনুমোদনের মধ্য দিয়ে হাওররত্ন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান পশ্চিম পাগলা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেছেন। এই সেতু নির্মান হলে পশ্চিম পাগলা ইউনিয়নের বিচ্ছিন্ন গ্রাম কাঁদিপুর ও জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের সাথে পাগলা বাজারের সরাসরি স্থলপথে যাতায়াত ব্যবস্থার সূচনা হবে। এতে এসব এলাকায় আমূল পরিবর্তন আসবে। এছাড়া জেলার শষ্যভাণ্ডার খ্যাত সর্ববৃহৎ হাওর দেখার হাওরের সাথেও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এতে কৃষি, যোগাযোগসহ নানাভাবে স্থানীয়রা উপকৃত হবে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হক প্রমূখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত