আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফুলতলী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনে আলোচনা সভা

ফুলতলী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনে আলোচনা সভা

নবীগঞ্জ উপজেলার দিনারপুরে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আহমদ প্রতিষ্ঠিত দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নতুন ভবনসহ সারাদেশের ১২৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী মামুনুর রশীদ, মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল জাফরান আহমেদ, সিনিয়র মৌলভী জামাল উদ্দিন, সহকারী মৌলভী নজরুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক জাহিদুল ইসলাম, বাবুল কুমার ধর, ইবি প্রধান হাফিজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি সভাপতি সদস্য, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে শুরুতে কোরআন তিলাওয়াত করেন- মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মুজিবুর রহমান, নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান, তানিয়া আক্তার, তানিশা আক্তার। উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাসুমা আক্তার, তাসকিয়া আক্তার । আলোচনা সভায় বক্তারা নতুন ভবন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ উনার পরিবারের সকলের রূহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নেক হায়াত কামনায় মোনাজাত করেন দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

উল্লেখ্য- দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় পাঠদানের পাশাপাশি হাফিজিয়া বিভাগ ও রমজান মাসে বিশুদ্ধ পবিত্র কোরআন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত