আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কৃষি অর্থনীতি অনুষদীয় সমিতির দায়িত্ব হস্তান্তর

কৃষি অর্থনীতি অনুষদীয় সমিতির দায়িত্ব হস্তান্তর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্বভার নবনির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ৩০৯নং গ্যালারি কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ইজাজ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভাস ভট্টাচার্যের সঞ্চালনায় দায়িত্বভার অনুষ্ঠান শুরু হয়। দায়িত্বভার গ্রহণের পর বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করেন নতুন কমিটির সদস্যরা।

এরপর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও অনুষদীয় ডিন অধ্যাপক ড. মাসুদ আলম, সহ-সভাপতি ইজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক বিভাস ভট্টাচার্যসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার হস্তান্তর করেন কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আলমগীর ও বিদায়ী সাধারণ সম্পাদক মিন্টু মিয়া।

এতে সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান মজুমদার, সিকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাজিদ আল সাদেক ও অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. শাহ আলমগীর বলেন, “আমরা অনেক ভিন্নধর্মী কাজ করেছি এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কাজ করতে পারি নাই। আশাকরি নতুন কমিটি আরো ভিন্নকিছু আমাদের সামনে নিয়ে আসবে। নতুন কমিটির সবার জন্য শুভ কামনা।”

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মিন্টু মিয়া অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতির মাধ্যমে অনেক অসাধারণ ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়েছি। নব-নির্বাচিতদের অভিনন্দন এবং যারা আমার সাথে ৭ম কার্যনির্বাহী পরিষদে দায়িত্বের সাথে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এছাড়াও তিনি তার কমিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও অনুষদের শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।”

প্রসঙ্গত, এ বছরের ১৫ই জুলাই নির্বাচনী প্রক্রিয়ায় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের অষ্টম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত