আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল উদ্বোধন

কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল উদ্বোধন

হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল উদ্বোধন করা হয়েছে।

বৃহঃস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন এই অস্থায়ী আবাসিক ছাত্রী হলটি ফিতা কেটে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। উদ্বোধনের পর হলের ছাত্রীরা উপাচার্যকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত বলেন, অস্থায়ী আবাসিক হলে অনুমোদনের জন্য ইউজিসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রদের জন্যে আবাসিক হলের ব্যবস্থা করতে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি আমি আহবান জানাচ্ছি, হলের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকতে। এছাড়া হবিগঞ্জ বাসীর প্রতি আমি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা করার আহবান জানাচ্ছি’।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোষ্ট হিসেবে নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডাঃ জাকিয়া সুলতানা কলি, সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা চয়নিকা পন্ডিত, ওশানোগ্রাফিক এন্ড ব্লু ইকোনমি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইফতেখার আহমেদ ফাগুন, উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক, ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডাঃ রহিমা আক্তার দীপা, কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা, মৎস্যচাষ বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক ফারজানা খানম চাঁদনী, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডাঃ সালাউদ্দীন ইউছুপ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডাঃ শিরিনা আক্তার তমা, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত