আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নির্ধারিত সময়ে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে: পরিকল্পনামন্ত্রী

নির্ধারিত সময়ে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, নির্ধারিত সময়ে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন প্রক্রিয়ায় না এসে একটি দল গন্ডগোল লাগাতে চায়। ভেজাল লাগাতে চায়। অন্যদেশের মানুষকে এনে বিচার করতে চায়। এই বিচার আমরা মানিনা। আমাদের আইনকানুন আমরা মানি। আমেরিকা-ব্রিটিশ এরা আমাদের বন্ধু, আমাদের মালিক না।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা হাওরের মানুষ, আমরা শান্তি চাই। আমরা জ্বালাও পোড়াও চাই না। আমাদের দরকার সড়ক, ব্রীজ, স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল। আমাদের দরকার আরও বেশি উন্নয়ন। আমাদের প্রতি শেখ হাসিনার বিশেষ নজর আছে। তাই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের স্বার্থের জন্যই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বিএনপির তফসিল প্রত্যাখ্যান প্রসঙ্গে মন্ত্রী এমএ মান্নান বলেন, তারা প্রত্যাখ্যান করবে তো আগেই বলেছে। শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে তারা অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তিবোধ করেনা। চিঠি আসছে বিভিন্ন জায়গা থেকে এটাতো বিষয় নয়। আমরা আমাদের আইন মানব, নির্বাচনের বিষয়টা পরিস্কার আমাদের আইনে আছে সে অনুযায়ী চলবে। চিঠিতো আসতে পারে কেউ না করবে না। চিঠি আসবে চিঠি পড়বো, চিঠির জবাব আমরা দিব। আমার দলের কর্তৃপক্ষ আছে তারা দিবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শাহিনুর রহমান শাহিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম, সহ সভাপতি তেরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপ দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লালন, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, সাধারন সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর সফিকুল হক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত