আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের মাত্রা ইতিহাসের সর্বকালের নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে

ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের মাত্রা ইতিহাসের সর্বকালের নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও বিশিষ্ট কবি রাগিব হোসেন চৌধুরী বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মাত্রা ইতিহাসের সর্বকালের নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। নির্বিচারে বোমা হামলা করে কয়েক হাজার শিশু, বৃদ্ধ ও নারীকে হত্যা করে সেখানে মানবিক বিপর্যয় এনেছে ইসরায়েল। এই গণহত্যা বন্ধ করতে বিশ্ববিবেককে জাগ্রত করতে হবে।

ফিলিস্তিনে মানবতা বিরোধী গণহত্যা বন্ধের আহবানে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ১১৭৬ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি কবি কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু।

কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সাহিত্য সম্পাদক কবি নাজমুল আনসারী, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের ও কবি বেলাল আহমদ চৌধুরী।

আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি ও প্রতিরোধের কবিতা পাঠ করেন কবি হুসাইন ফাহিম, সাইয়্যিদ মুজাদ্দিদ, আতাউর রহমান বঙ্গী, আজিজুল্লাহ শরীফ, কুবাদ বখত চেীধুরী রুবেল, সিরাজুল হক, মকসুদ আহমদ, সাজিদুর রহমান ও মির্জা নাহিদ।

বিশেষ অতিথির বক্তব্যে কেমসাসের সহসভাপতি কবি কালাম আজাদ বলেন, যুগের পর যুগ ধরে দখলদার ইসরায়েলি বাহিনি ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে নিপীড়ন ও গণহত্যা চালাচ্ছে। আজকের কবি সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে এই আগ্রাসনের বিরুদ্ধে জনমত জাগিয়ে তুলতে হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত