আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৪তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ

ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৪তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ

ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সাফল্যগাঁথা ও অগ্রযাত্রার চিত্র ব্রিটিশ-বাংলাদেশিদের হুজহু প্রকাশনায় ফুটে উঠে। দীর্ঘ চৌদ্দ বছর ধরে এই প্রকাশনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশী কমিউনিটির সাথে ব্রিটেনের মূলধারায় সেতুবন্ধন তৈরি করতে এবং পেয়েছে সফলতাও। এই প্রকাশনা তরুণ প্রজন্মদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সঞ্চার করবে।

গত ১৪ নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে ‘ব্রিটিশ বাংলাদেশি হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৪তম আসরের বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন লর্ড সোন ভ্যালী।

নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছেন, এমন আটজন ব্রিটিশ-বাংলাদেশিকে এওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে ব্রিটিশ বাংলাদেশি হুজহু।

বাংলা মিরর গ্রুপের এই প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে ২৭৩ জন ব্রিটিশ-বাংলাদেশির সাফল্যগাঁথার কথা। এবারের প্রকাশনায় সংযুক্ত হয়েছে নতুন নতুন প্রতিভার অবদানের কথা। নতুনত্ব সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। ব্রিটিশ-বাংলাদেশি তৃতীয় প্রজন্মকে যুক্ত করে হুজহু কলেবরে বৃদ্ধি পেয়েছে, আঙ্গিকেও শোভিত হয়েছে নতুনদের অবদানে।

এবারের এওয়ার্ডপ্রাপ্তরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, হুজহু’র এওয়ার্ডপ্রাপ্তি সত্যিই সম্মানের ও গর্বের। এটি আমাদের কাজের স্বীকৃতি। যাত্রালগ্ন থেকে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু কমিউনিটির গুণিজনদের উল্লেখযোগ্য অবদানের কথা লিপিবদ্ধ করে তাদের স্মরণীয় করে রাখছে – যা আগামী প্রজন্ম আমাদের সম্পর্কে জানতে পারবে।

ব্রিটিশ-বাংলাদেশি হুজহু এর প্রধান সম্পাদক আব্দুল করিম গণি বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও নবীনরা ব্রিটিশ কমিউনিটিতে অনন্য ভূমিকা রেখে আসছে। আমাদের এই প্রকাশনা থেকে সহজেই কমিউনিটির অবদানের বিষয়টি জানতে পারে সবাই।

মেরিডিয়ান গ্র্যান্ড ও ওয়ার্ক পারমিট ক্লাউডের সহযোগিতায় আয়োজিত এবারের আসরের সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলি ও ব্যারিস্টার আনোয়ার মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ মূলধারা ও কমিউনিটির বিভিন্ন স্তরের প্রভাবশালী নেতৃবৃন্দ।

এবারের এওয়ার্ডপ্রাপ্তরা হলেন- রাজনীতিতে আপসানা বেগম এমপি, ক্যাটারিং ও প্রপার্টি সেক্টরে তফজ্জুল মিয়া, মিডিয়ায় মাহবুব রহমান, ব্যবসা ও রাজনীতিতে ফয়সল হোসেন চৌধুরী এমবিই-এমএসপি, চ্যারিটি ওয়ার্কে ভ্যালারী আর্ন ট্রেইলর ওবিই, আইন ও প্রপার্টি ব্যবসায় ইমন আহমেদ, একাউন্টেসিতে তপন সাহা ও খেলাধুলায় আব্দুস সালাম।

জমকালো এই আয়োজনে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান, কার্ডিফ সিটির লর্ড মেয়র বাবলিন মল্লিক, কনজারভেটিভ পার্টির লন্ডন সিটির মেয়র প্রার্থী সোজান হল, লন্ডন বরা অব ক্যামডেনের মেয়র নাজমা রহমান, রেডব্রিজ বারা কাউন্সিলের মেয়র জ্যোৎ¯œা ইসলাম, চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, চ্যানেল এস’র প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল ও ব্যারিস্টার আনিস রহমান ওবিই। অনুষ্ঠানে আপসানা বেগম এমপি-এর হাতে এওয়ার্ড তুলে দেন চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি, তফজ্জুল মিয়া এর হাতে এওয়ার্ড তুলে দেন লর্ড সোন ভ্যালী ও ওয়ার্ক পারমিট ক্লাউড’র প্রধান ব্যারিস্টার লুৎফুর রহমান, মাহবুব রহমানের হাতে এওয়ার্ড তুলে দেন চ্যানেল এস’র প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল ও ইউরোশিয়া ফুড সার্ভিসের ফাউন্ডার আবু লেইছ, ফয়সল হোসেন চৌধুরী এমবিই-এমএসপি’র পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন ফজলুর রহমান আকিক এবং এওয়ার্ড তুলে দেন কার্ডিফ সিটির লর্ড মেয়র বাবলিন মল্লিক, ভ্যালারী আর্ন ট্রেইলর ওবিই এর হাতে এওয়ার্ড তুলে দেন মেয়র নাজমা রহমান ও মেরিডিয়ান গ্র্যান্ড’র ডিরেক্টর নিকিতা মুলচান্দানি, আব্দুল করিম গণি ও জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্সের ডিরেক্টর জরিদ মিয়া, ইমন আহমেদ’র হাতে এওয়ার্ড তুলে দেন লন্ডন সিটির মেয়র প্রার্থী সোজান হল ও এপেক্স একাউন্টেসির ডিরেক্টর তারেক মাহমুদ, তপন সাহা’র হাতে এওয়ার্ড তুলে দেন লর্ড সোন ভ্যালী ও প্রাইম এস্টেট এজেন্টের ডিরেক্টর কাজী আরিফ এবং আব্দুস সালাম এর হাতে এওয়ার্ড তুলে দেন মেয়র জ্যোৎ¯œা ইসলাম ও জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমদ। হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৪তম আসরের মূল সহযোগিতায় ছিল মেরিডিয়ান গ্র্যান্ড। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল- চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স, ইমপ্রেস মিডিয়া। ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে ছিল ইকরা ইন্টারন্যাশনাল। সহযোগী পার্টনার ছিল ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউ পিসি) এবং স্পন্সরে ছিল – প্রাইম এস্টেট এজেন্ট, ড্রিম স্পা, জেএমজি এয়ার কার্গো, এপেক্স একাউন্টেন্সি, ইউরোশিয়া ফুড সার্ভিস, ইকো ইনোভেশনস, রেক, ইউকে এনার্জি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এছাড়াও বিজ্ঞাপন সহযোগিরা হচ্ছে – ভ্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজম্যান্ট, ইউনি সফট, প্রিন্ট আর্ট ফর ইউ, সুলতান ক্যাটারার্স, কুশিয়ারা ট্রেভেলস, ডিজিকম, কার প্ল্যানেট, জেড কোচেজ লন্ডন, লেয়ার ভিউ অটো গ্রুপ লিমিটেড, এবিএম মৌলভীবাজার।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত