আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

২৩তম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৩তম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে ২৩তম মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার ৫২টি প্রাথমিক ও ১৫ টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির ৩৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিলো ৭ জন শিক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান জসিম। মাধ্যমিক হল-সুপারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম, সহ হল-সুপার জিয়াউর রহমান মিজান। প্রাথমিক হল-সুপারের দায়িত্ব ছিলেন শাহরিয়ার আল আজাদ, সহঃ হল-সুপার বাবু আরাধন সরকার।

এসময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, কবির আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রাসেল, ছাত্রলীগ নেতা আফজাল হোসাইন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত