আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ন্যায্য মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি

ন্যায্য মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি

কানাইঘাট সদর ইউনিয়নে ন্যায্য টিসিবির পণ্যসামগ্রী বিক্রি করা হয়েছে। প্রতি মাসের ন্যায় সোমবার সদর ইউনিয়নের ছোটদেশ ইটখলা বাজার, বীরদল এনএম একাডেমীর সম্মুখ রোড ও নিজ চাউরা পয়েন্টে সদর ইউনিয়নের টিসিবির কার্ডধারী ১ হাজার ৮৯ জন উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ৪৭০ টাকা প্যাকেজে ২লিটার ভোজ্য তৈল, ২ কেজি মসুরি ডাল এবং ৫ কেজি চাল বিক্রি করা হয়।

প্রতিটি স্পট ঘুরে টিসিবির পণ্য সামগ্রী বিক্রির তদারকি করেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যারা। এছাড়া সদর ইউনিয়নে টিসিবির মালামাল বিক্রির স্পটগুলো ঘুরে দেখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদসহ আরো অনেকে।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, তার ইউনিয়নে সব-সময় টিসিবির ন্যায্য মূল্যের পণ্যসামগ্রী ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে সুষ্ঠুভাবে বিক্রি করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে গেছে, তখন সরকার ভর্তুকি দিয়ে কমদামে তৈল, মসুরি ডাল ও চাল শ্রমজীবি মানুষের মাঝে বিক্রি করে সবাই উপকৃত হচ্ছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত