আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন

কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন

হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ১২ নং ইউপি চেয়ারম্যান মোঃ ছাদিকুর রহমান প্রমূখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক।

অনুষ্ঠানে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে সুপার হাইব্রীড (এফ-১) ধানের বীজ বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত