আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিসিকের সাথে জাইকার মতবিনিময়

সিসিকের সাথে জাইকার মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশনের সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও ইউএনডিপি প্রতিনিধি দলের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে ও দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের সাথে সিলেটের বন্যা মোকাবেলা ও নগরীর ড্রেনেজ ব্যবস্থা বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় সিলেটের বন্যা মোকাবেলা ও নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জাইকা কাজ করতে আগ্রহ প্রকাশ করে। সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের আগ্রহকে স্বাগত জানিয়ে জাইকার সাথে কাজ করতে সিসিক সম্মত বলে জানান।

সভায় উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইসিগুচি টমমডি, রিপোর্টার অসি, ক্যামেরাম্যান থমাওশী, স্থানীয় কাউন্সিলর একেএম মঈনউদ্দিন, জাইকার প্রোগ্রামার আনিসুজ্জামান চৌধুরী।

এর আগে জাইকা প্রতিনিধি দল সিলেট সিটি কর্পোরেশনে আসলে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ও সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেন।

এদিকে, শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিসিক সভাকক্ষে মতবিনিময় করেন ইউএনডিপি’র একটি প্রতিনিধি দল। সিলেটে ভূমিকম্প মোকাবেলা ও পরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় সভায় সিলেট নগরীতে বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণসহ ভূমিকম্প প্রতিরোধে প্রয়োজনীয় বিধি-নিষেধ কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ভূমিকম্পপূর্ব প্রস্তুতি পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব আতিকুল হক, ইউএনডিপির সাবেক জয়েন্ট সেক্রেটারী অবেন্দু শেখর রায়, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, সকল তত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

অপরদিকে, চায়না ও বাংলাদেশ সরকারের সহযোগীতায় সিলেটের ৮৫ জন পরিচ্ছন্নতা কর্মীকে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। শনিবার সকালে এসব পরিচ্ছন্নতা সরঞ্জাম তুলে দেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। পর্যায়ক্রমে আরও পরিচ্ছন্নতা কর্মীকে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত