আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নৌকার মাঝিদের আনোয়ারুজ্জামানের অভিনন্দন

নৌকার মাঝিদের আনোয়ারুজ্জামানের অভিনন্দন

অবশেষে টান টান উত্তেজনার অবসান হলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ বৃহত্তর সিলেট বিভাগের ১৯টি আসনে নৌকার মাঝিদের নাম প্রকাশ করেছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে সিলেটসহ সারাদেশের নৌকার মাঝিদের নাম প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

এর পরপরই সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে। আনন্দের ঢেউ বয়ে যায় সংশ্লিষ্ট প্রার্থীর কর্মী সমর্থক থেকে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে।

এদিকে সিলেট বিভাগের ১৯ আসনে নৌকার মাঝিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি সবার জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি সিলেটবাসীর প্রতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়া এবং আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে বাংলাদেশ আজ প্রায় সবক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদের জয় নিশ্চিত করুন।

তিনি হরতাল অবরোধের মতো ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে সবাইকে উন্নয়নের রাজনীতিতে শামিল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সিলেটের ১৯টি আসনের সবগুলোতেই নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রার্থীরা হলেন, সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ।

মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ।

হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী।

সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত