আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৫ আসনে মাসুক ২ আসনে শফিক

৫ আসনে মাসুক ২ আসনে শফিক

সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাসুক উদ্দিন আহমেদ। একইসাথে সিলেট-২ আসনে মনোনয়ন দেয়া হয়েছে শফিকুর রহমান চৌধুরীকে।

রবিবার (২৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সিলেট-৫ আসনে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন হাফিজ আহমদ মজুমদার। সেবার চারদলীয় জোটপ্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি জোটের সঙ্গে ভাগাভাগি করলে বিজয়ী হন জাতীয় পার্টির সেলিম উদ্দিন। একাদশ সংসদ নির্বাচনে ফের আসনটিতে বিজয়ী হন হাফিজ মজুমদার। তবে আবার এই আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমেদ।

এদিকে সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছে এ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

নবম সংসদে এ আসন থেকে শফিকুর রহমান নির্বাচিত হয়েছিলেন বিএনপির ডাকসাইটে নেতা এম ইলিয়াস আলীকে হারিয়ে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। এবার আসনটি থেকে নৌকার টিকিট পেলেন শফিকুর রহমান চৌধুরী।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত