আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ওসমানীনগরে নৌকার প্রার্থী শফিক চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

ওসমানীনগরে নৌকার প্রার্থী শফিক চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মনোনয়ন পাওয়ায় নিজ নির্বাচনী আসনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা থেকে সিলেট পৌঁছে হযরত শাহজারাল (রাহ.) এর মাযার জিয়ারত করে নির্বাচনী এলাকা ওসমানীনগরের তাজপুর, গোয়ালাবাজার ও সাদিপুরসহ বিভিন্ন স্থানে পথ সভা করেন তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে শফিকুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানান।

এ সময় শফিকুর রহমান চৌধুরী সাথে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়াও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ পুরকায়স্ত, ওসমানীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেতা দিলদার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পথসভায় শফিকুর রহমান চৌধুরী বলেন, আমার প্রতি আস্থা রেখে দলীয় মনোনয়ন দেয়ায় আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য দলের সর্বস্ত্ররের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।

এদিকে শফিকুর রহমান চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায় খবরে রবিবার রাতেই ওসমানী নগর উপজেলার তাজপুর বাজারে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত