আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বতন্ত্র প্রার্থী হতে হচ্ছেন ড. জয়া সেনগুপ্তা

স্বতন্ত্র প্রার্থী হতে হচ্ছেন ড. জয়া সেনগুপ্তা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন সুনামগঞ্জ-২( দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সুরঞ্জিত পত্নী ড. জয়া সেনগুপ্তা।

মঙ্গলবার (২৮ নেভম্বর) নিজ এলাকা দিরাই থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও মেয়র বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে দলের নেতাকর্মী ও সমর্থকরা।

এ বিষয়ে জানতে চাইলে জয়া সেনগুপ্তা বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয় নাই, আমি নেত্রীর সিদ্ধান্তকে সম্মান জানাই। কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তের এলাকা হিসেবে সাধারণ মানুষের দাবির প্রতি নতি স্বীকার করে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে আমাকে নির্বাচন করতে হবে।

জয়া সেনগুপ্তা আরো বলেন, আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে দিরাই-শাল্লায় বিশাল কর্মী বাহিনী রয়েছে, যাদের নেতৃত্বে আমি দুইবার এমপি নির্বাচিত হয়েছি। আমি এসব মানুষের ভালবাসার প্রতি সম্মান জানাতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি ।

স্থানীয়রা জানান, সচেতন এলাকা হিসেবে পরিচিত দিরাই-শাল্লায় ১৯৭০-এর নির্বাচনে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ন্যাপ থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে ইতিহাস তৈরি করেন। ১৯৮৬ ও ১৯৯১ এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে জয়ী হন তিনি। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে সুরঞ্জিত প্রথমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরে সভাপতিমন্ডলীর সদস্য হন।

১৯৯৬ সালের সংসদ নির্বাচনে সুরঞ্জিত সেন ভোটে হেরে গেলেও পরে হবিগঞ্জের আজমিরিগঞ্জ-বানিয়াচং আসনে উপ-নির্বাচন করে বিজয়ী হন। সুরঞ্জিত সেন গুপ্ত দিরাই-শাল্লা আসনে ছয়বার এবং হবিগঞ্জ-বানিয়াচং আসনে একবারসহ সাতবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৭ সালের পাঁচ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করলে ওই বছরের ৩০ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিজয়ী হন সুরঞ্জিতের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিপুল ভোটে ড. জয়া সেন গুপ্তা নির্বাচিত হন। এরপর থেকে জয়া সেনগুপ্ত দিরাই-শাল্লা আওয়ামী লীগের হাল ধরেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত