আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা মজিদ খানের

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা মজিদ খানের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টায় বানিয়াচং বড়বাজারস্থ জননী কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

মতবিনিময় সভায় মজিদ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। আমি দলীয় মনোনয়ন না পেলেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, নির্বাচনে স্বতঃস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনারা যদি অনুমতি দেন তাহলে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনবো।

তিনি বলেন, ১৫ বছর আমি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বানিয়াচং আজমিরীগঞ্জবাসীর উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি। এটা বিচার করবেন দুই উপজেলার মানুষ। যদি উন্নয়ন করে থাকি সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বানিয়াচং আজমিরীগঞ্জবাসীর কাছে আবারও আমি দোয়া প্রার্থী।

তিনি আরও বলেন, আমি সরকারের বিরুদ্ধে নই। নেত্রীর কৌশলগত নির্বাচনকে আমি সাধুবাদ জানাই।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত