আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নৌকার বিজয় সুনিশ্চিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে: কর্মসংস্থান মন্ত্রী

নৌকার বিজয় সুনিশ্চিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে: কর্মসংস্থান মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আওয়ামী লীগের জাতীয় থেকে তৃণমূল সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশী-বিদেশী কোন ষড়যন্ত্রই স্বাধীনতার প্রতীক নৌকা মার্কার বিজয় আটকাতে পারবে না। দেশের কল্যাণে মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন আপনাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্রামগঞ্জের রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে রাজধানীর মেট্রোরেল ও পদ্মা সেতু সহ যে দিকে তাকাবেন সে দিকেই শেখ হাসিনা সরকারের উন্নয়ন। এসব উন্নয়ন দেখে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই আবার ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতা করবে।

বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার তেলিখাল গ্রামে কবিরশাহ্ কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অকিল বিশ্বাসের পরিচালনায় বিশেষ বর্ধিত সভা এসব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইমরান আহমদ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান বলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনার বার্তা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি বৃদ্ধি করতে। দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে দলের সকল নেতাকর্মীদের সকল মান-অভিমান ভুলে শেখ হাসিনার নির্দেশে সবাই কষ্ট ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিজয় করতে আজ থেকেই তৃণমূল পর্যায়ে কাজ শুরুর আহ্বান জানান।

সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কোম্পানীগঞ্জের লাখো মানুষের একমাত্র কর্মসংস্থান পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবী জানালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, এই অঞ্চলের মানুষের পাথর কেয়ারি খুলে দেওয়ার দীর্ঘদিনের দাবী পূরণে মন্ত্রী ইমরান আহমদকে অনুরোধ জানান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. আজমল আলী, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম, সিলেট জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান প্রমুখ।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দসহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত