আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আমরা একটি স্মার্ট এলাকা গড়ে তুলতে মাস্টার পরিকল্পনা করে কাজ করবো

আমরা একটি স্মার্ট এলাকা গড়ে তুলতে মাস্টার পরিকল্পনা করে কাজ করবো

মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, ইউনিয়নের ইউনিয়নের মডেল গ্রাম তৈরি করতে হবে। প্রতিটি গ্ৰামে গ্ৰামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মৌলভীবাজার জেলা সদরে একটি মেডিকেল কলেজ, সকল মহা সড়ক চার লেনে উন্নীত করা হবে। মনু ও কুশিয়ারা নদীর দুই তীরে পর্যটন কেন্দ্র গড়ে তুলা হবে। সেই লক্ষ্যে আমরা একটি স্মার্ট এলাকা গড়ে তুলতে মাস্টার পরিকল্পনা করে কাজ করবো।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি উন্নয়ন করতে এসেছি, রাজনীতি করতে নয়। আমার একটা থিউরি আছে, শুনো, বুঝো, জানো। আমাদের জননেত্রীর‌ও সেই থিউরি। আমাকে নেত্রী পাঠিয়েছেন মৌলভীবাজারের উন্নয়ন করার জন্য। আমি মৌলভীবাজার ও রাজনগরবাসীর উন্নয়ন করতে চাই। কে কি বললো সেটা দেখার বিষয় নয়। আমি মনে করি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই আমার সাথে আছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ন‌ওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, টেংরাবাজার ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান প্রমুখ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত