আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শেখ হাসিনার উন্নয়ন বার্তা

ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শেখ হাসিনার উন্নয়ন বার্তা

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। দেশের এই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে এখন থেকে মানুষের ঘরে ঘরে যেতে হবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় মিথ্যা প্রচারণা ও গুজব প্রতিরোধের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস জানিয়ে শফিক চৌধুরী আরও বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি আওয়ামী লীগের আছে। কেননা রাজপথই আমাদের শক্তি। আগামী নির্বাচন পর্যন্ত আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই থাকবো এবং জনগণের রায় নিয়ে চতুর্থবারের মত শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো।’

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং মো. মহব্বত আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট শাহ মশাহিদ আলী, সদস্য এইচ এম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দস আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দাস, উপ দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য আশিক আলী, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি আলমগীর হোসেন, তপন কুমার দাস, সিলেট মহানগর কৃষকলীগের সহ-সভাপতি শেখ আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন, কাউন্সিলর রফিক হাসান, সাইদুল ইসলাম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ময়না মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল রহমান শাকিব, ৫নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক তুরন চৌধুরী, ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি কবির উদ্দিন আহমদ, ৭নং ওয়ার্ডের সভাপতি পরতাব আলী, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মোশাহিদ আলী।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত