আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নৌকার বিজয়ের বিকল্প নেই

নৌকার বিজয়ের বিকল্প নেই

সিলেট-২ আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সিলেট-২ আসনের ভোটাররা যেমন দীর্ঘ ১০ বছর ধরে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে পারেননি, তেমনি কাঙ্খিত উন্নয়নও পাননি। কাঙ্খিত উন্নয়নে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধারমন্ত্রী শেখ হাসিনাকে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সর্বস্থরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোলমডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। আর তাই নৌকার বিজয়েই অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়া। এজন্য আমাদেরকে এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক নারী-পুরুষের সামনে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট ভিক্ষা চাইতে হবে।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

সভায় বক্তারা দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানান এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন ৭ই জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়ে শফিকুর রহমান চৌধুরী উন্নয়নে পিছিয়ে পড়া জনপদকে অনেক এগিয়ে নিবেন।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর’র পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, তপন কুমার দাশ, যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, সদস্য ফলিক চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনি, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট।

বক্তব্য রাখেন- খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুল হোসেন, আছাব উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, যুবলীগ নেতা পলাশ সেনাপতি, রনজিত দাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়।

সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

   এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত