আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সবার চোখ নির্বাচন কমিশনে

সবার চোখ নির্বাচন কমিশনে

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের জনগণের সবার চোখ এখন নির্বাচন কমিশনের (ইসি) দিকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের তিন প্রার্থী দ্বারস্থ হয়েছেন ইসি’র। আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক। তিনি অভিযোগ করেছেন, নৌকার প্রার্থী হাবিব যুক্তরাজ্যের নাগরিক। গত শুক্রবার নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছেন আতিক। রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে হাবিব ও আতিক বৈধ প্রার্থী।

এর ফলে এ আসনের তিন উপজেলার মানুষের চোখ এখন ইসিতে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরীও দ্বারস্থ হয়েছেন ইসির। আতিকের অভিযোগ, সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের ভোটার। নির্বাচন কমিশন আইনে আছে দুই দেশের ভোটার হলে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকবে না। তাই হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন আতিক।

এর আগেও ২০২১ সালে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে একই অভিযোগ করেন আতিক। তখনও নৌকার প্রার্থী ছিলেন হাবিব। লাঙ্গলের প্রার্থী আতিকের অভিযোগ ছিল হাবিবের দ্বৈত নাগরিকত্ব নিয়ে। ওই বছরের ২৩ জুন নির্বাচন কমিশনের আপিল শুনানিতে হাবিবের মনোনয়ন বৈধতা পায়।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকার অভিযোগে দুলালের প্রার্থিতা বাতিল করেন সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ওই স্বতন্ত্র প্রার্থী। আগামী ১২ ডিসেম্বর আপিল আবেদন শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এ আসনে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনে না আসায় দলীয় নেতাকর্মীরা নীরব থাকলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে সর্বত্র চলছে আলোচনা। হাট-বাজারের চায়ের দোকান থেকে শুরু করে ভোটাররা প্রার্থীদের নিয়ে নানা আলোচনা-সামলোচনা করছেন। হিসাব কষছেন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে। তবে তিন প্রার্থী ইসির দ্বারস্থ হওয়ায় মনোনয়নের বৈধতা মুখ্য বিষয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্র কমিটি গঠন করতে ইউনিয়নে ইউনিয়নে করছেন বর্ধিত সভা। থেমে নেই জাতীয় পার্টির নেতাকর্মীরাও। ডা. দুলালের মনোনয়ন আপিলের রায়ের দিকে চেয়ে আছেন তার কর্মী-সমর্থকরা।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। নির্বাচন কমিশনে হাবিবের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়ে আতিকুর রহমান আতিক বলেন, ‘হাবিবের প্রার্থিতা কোনোভাবেই বৈধ হতে পারে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী- যদি কারো দ্বৈত নাগরিকত্ব থাকে এবং এই দেশে তিনি সংসদ সদস্য প্রার্থী হতে চান তবে ৬ মাস আগে সে দেশের বাংলাদেশ দূতাবাসে সেই নাগরিকত্ব বাতিলের আবেদন করে সারেন্ডার করতে হবে। তখন দূতাবাস থেকে একটি কাগজ দেয়া হবে। সেই ডকুমেন্ট প্রার্থী নির্বাচনী হলফনামার সঙ্গে সংযুক্ত করে দিবেন। কিন্তু হাবিবুর রহমান হাবিব দ্বৈত নাগরিকত্বের বিষয়টিই হলফনামার কোথাও উল্লেখ করেননি।’

এ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। হাবিব, আতিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ারা হোসেন আফরোজ ও ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত