আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু

নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান এসময় সিলেট ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেন তিনি।

সিলেট-১ আসনে ৫ জন প্রার্থী আছেন।। কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সবাইকে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন আম; আওয়ামী লীগের প্রার্থী একে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা; ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন মিনার; এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।

এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন। সেই সাথে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত আসন ভিত্তিক প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা চলমান থাকবে।

প্রতীক বরাদ্দ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রার্থীরা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রাষ্ট্রীয় সফরে কুয়েত থাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত